রবিবার, ২৬ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননা করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিরসরাইয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে মিছিল টি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, আরিফুর রহমান, জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, সদস্য রিফাত হোসেন সাদ্দাম, নাজমুল হোসেন মুন্না, দুই পৌরসভা, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, স্বাধীণতা বিরোধীরা বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে চরম ধৃষ্টটা দেখিয়েছে। মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তরুণ প্রজন্মের আইকন মাহবুব রহমান রুহেলের নেতেৃত্বে মিরসরাইতে ছাত্রলীগের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দিবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...