সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, আক্রান্ত ৩৪১

প্রকাশিত :

spot_img

 

করোনাভাইরাসে (কোভিড-১৯) বৃহস্পতিবার সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। আজ আক্রান্তও হয়েছে সবচেয়ে বেশি ৩৪১ জন। বাংলাদেশে মোট মৃত্যুবরণ করেছে ৬০ জন এবং মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৫৭২ জন। দুই হাজার ১৯টি নমুনা পরীক্ষা করে নতুন ৩৪১ জনকে করোনা ভাইরাসে শনাক্ত করা হয়েছে। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান যে ১০ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ৬ জন রাজধানীতে এবং ৪ জন রাজধানীর বাইরের বাসিন্দা। মৃতদের একজন ৭০ থেকে ৮০ বছরের, ৫ জন ৬১ থেকে ৭০ বছরের, ৩ জন ৫১ থেকে ৬০ বছরের এবং একজন ২১ থেকে ৩০ বছর বয়সী। মৃতদের ৭ জন পুরুষ এবং ৩ জন নারী।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৩৫টি কিন্তু পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৯টি। যে নমুনাগুলো রয়েছে এগুলো পরে পরীক্ষা করা হবে। তিনি জানান, আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহের পরিমাণ বেড়েছে ৪ শতাংশ এবং পরীক্ষা করার হার বেড়েছে ১৬ শতাংশ।
উল্লেখ্য, ইতোমধ্যে দেশব্যাপি ১৭টি কেন্দ্রে করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এর সাথে আরো যোগ হয়েছে তিনটি কেন্দ্র। আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছ’ কেন্দ্র যোগ হলে বাংলাদেশে মোট ২৮ কেন্দ্রে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। তবে এই কেন্দ্রগুলোতে পরীক্ষা করা হলেও বাংলাদেশের সর্বত্র নমুনা সংগ্রহ করা হচ্ছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...