শনিবার, ২৫ জুলাই ২০২৬

বাবা-মাকে পেটানোয় ছাত্রলীগ নেতা সন্তানকে পুলিশে দিলেন মুক্তিযোদ্ধা পিতা

প্রকাশিত :

spot_img

 

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশের হাতে তুলে দিলেন মুক্তিযোদ্ধা পিতা। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার উপজেলার চন্ডিপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের ছেলে বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ সজীব হাওলাদার অনিক (২০) নেশার টাকা না পেয়ে তার পিতা-মাতাকে মারধর করে।

পরে পিতা মো. হাবিবুর রহমান ইন্দুরকানী থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে মাদকাশক্ত ছেলেকে তুলে দেয়।

তার স্বজনেরা বলেন, সোমবার বিকালে অনিক তার পিতার কাছে নেশা করার জন্য টাকা দাবি করে। কিন্তু টাকা না দেয়ায় অনিক পিতা-মাতাকে মারধর করে এবং তার পিতার মুক্তিযোদ্ধা সনদ, জমিজমার দলিল, পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয়।

অনিক দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। পরিবারের লোকজন শত চেষ্টা করেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেনি।

মাদকসেবী অনিকের পিতা মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাওলাদার জানান, আমার ছেলে মাদক সেবনের জন্য টাকা দাবি করলে আমি টাকা না দেয়ায় আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে এবং দা নিয়ে আমাদের কোপাতে আসে। পরে আমি নিরুপায় হয়ে ইন্দুরকানী থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে ছেলেকে তুলে দেই।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, নেশাগ্রস্ত ছেলে পিতা-মাতাকে মারধরের খবর শুনে তাকে আমরা থানায় নিয়ে আসি। পরে মঙ্গলবার নেশাগ্রস্ত অনিককে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...