শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাটে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাস স্ট্যান্ডের পাশবর্তী একটি দোকান পুড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টায় জমিদার প্লাজা মার্কেটে নিজাম উদ্দিনের এরাবিয়ান এন্টারপ্রাইজে আগুন লাগে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়রা এসে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিদার প্লাজার এরাবিয়ান এন্টারপ্রাইজে রাত ১১টায় বৈদ্যুতি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। না হলে পাশ্ববর্তী দোকানগুলোও আগুনে পুড়ে যেতো।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এরাবিয়ান এন্টারপ্রাইজের মালিক নিজাম উদ্দিন বলেন, আগুনে আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা সম্ভব হয় নাই। এতে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা তানভীর আহাম্মেদ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...