শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাটে ফুটগিয়ার জুতার শো-রুম উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:
উত্তর চট্টগ্রামের বানিজ্যিক প্রাণকেন্দ্র বারইয়ারহাট পৌরসভার আধুনিক বিপনীবিতান গ্রীণ টাওয়ারে ফুট গিয়ার অটো সুজ এর ১৭তম শো-রুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে গ্রীণ টাওয়ারের ১ম তলায় (শপ নং -৪৯,৫০) অটো শুজ লিমিটেডের ব্র্যান্ড ফুট গিয়ার অটো সুজ এর শো-রুম উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক।
এসময় উপস্থিত ছিলেন অটো সুজ লিমিটেডের চেয়ারম্যান ওমর ফয়সাল চৌধুরী, রিটেইল সেলস ম্যানেজার মোঃ গোলাম সাত্তার, স্টক ডেভেলপমেন্ট অফিসার আজম শিকদার, গ্রীণ টাওয়ারের চেয়ারম্যান জহির উদ্দিন ইরান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সৈয়দ আলীম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ, নাসির উদ্দিন।
অটো সুজ লিমিটেডের চেয়ারম্যান ওমর ফয়সাল চৌধুরী বলেন, আমাদের কোম্পানির ৬৫০ ধরণের বিভিন্ন ডিজাইনের জুতা আছে। বিক্রীত প্রতিটি পণ্য এক মাসের গ্যারান্টি ও তিন মাসের ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। বারইয়ারহাটে নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষে ৩১ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত সকল পণ্যে ২০% ছাড় দেওয়া হবে। প্রতি সপ্তাহে আমাদের নতুন ডিজাইনের জুতা শো-রুমে সংযোজিত হয়ে থাকে। তিনি আরো বলেন, গুণগত মানের দিক দিয়ে বাজারে বিদ্যমান অন্যান্য ব্র্যান্ডের চেয়ে আমাদের কোম্পানির সকল পণ্য মানে ভালো, দামে কম ও টেকসই।
শো-রুম উদ্বোধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...