শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাটে হাতুড়ি দিয়ে যুবদল নেতার পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ইফতেখার মাহমুদ জিপসন নামের এক যুবদল নেতার উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় আহত যুবদল নেতা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক ও উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের যুবদলের সভাপতির দায়িত্বে আছেন। সোমবার সন্ধ্যায় বারইয়ারহাট গাছ মার্কেট এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। হামলায় তার পায়ের হাড় ভেঙ্গে গেছে বলে জানা গেছে। জিপসন হিঙ্গুরী ইউনিয়নের গনকছরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার পুত্র।

বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, সোমবার ইফতারের পুর্ব মুহূর্তে সে রিকশা যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বারইয়ারহাট গাছ মার্কেটের সামনে রিকশার গতিরোধ করে ৭/৮টি মোটরসাইকেলের একটি সন্ত্রাসী বাহিনী। প্রথম দফা তারা হামলা চালানোর পর তাকে হাত পা চেপে ধরে হাতুড়ি দিয়ে পায়ে আগাত করে। তার ডান পায়ের হাড়ের তিন অংশে ভেঙ্গেছে। তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানের মধ্যে মধ্যযুগীয় বর্বরতার স্বীকার হয়েছে সে। আমি এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এদিকে হামলার প্রতিবাদ জানান মিরসরাই উপজেলা বিএনপি, চট্টগ্রাম উত্তর জেলা, মিরসরাই উপজেলা যুবদল, মিরসরাই উপজেলা ছাত্রদল সহ অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

এবিষয়ে জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন জানান, যুবদল নেতার উপর হামলার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...