শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাটে ২৬ লাখ টাকা ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আট

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

বারইয়ারহাটে ৮ হাজার ৬শ ১৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার রাত ৯টায় বারইয়ারহাট পৌর বাজারের বোর্ড অফিস জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। তার নাম রিয়াজ উদ্দিন রুবেল (২২)। সে মিরসরাই উপজেলার ধূম ইউনিয়নের উত্তর নাহেরপুর গ্রামের উজির আলী সওদাগর বাড়ির ইউছুপ মিয়ার পুত্র। আটককৃত আসামি রিয়াজ উদ্দিন রুবেল।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌর এলাকায় ইয়াবা পাচারের খবর পায় পুলিশ। পরে জোরারগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি টিম রিয়াজ উদ্দিন রুবেলকে আটক করে। আটকের পর তার হাতে থাকা শপিং ব্যাগে ৮,৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৮৪ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...