রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাটে ৯৫৫পিস ইয়াবা নিয়ে ছাত্রলীগ নেতাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে সাড়ে ৪ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট নিয়ে উপজেলা ছাত্রলীগের এক সদস্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকার আবুল কালামের ছেলে মোঃ নজরুল ইসলাম (২৬) ও মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের রফিক উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪)।

র‌্যাব-০৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব-৭, ফেনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বারইয়ারহাট পৌরসভার শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানী হাউজ এর ভি আই পি কেবিনের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৭,ফেনী ক্যাম্পের একটি আভিযানিক ওই হোটেলের ভি আই পি কেবিনের ভিতর উপস্থিত হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা দুই জনকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে তল্লাশী করে তাদের নিকট হতে সর্বমোট ৯৫৫ (নয়শত পঞ্চান্ন) পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সীমান্তবর্তী এলাকা হতে এনে বারইয়ারহাট, ফেনী চট্টগ্রাম সহ বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ ল ৭৭ হাজার ৫০০ শত টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী বলেন, কারো ব্যক্তিগত অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। আমরা নোমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো এবং তাকে স্থায়ীভাবে শুধু উপজেলা ছাত্রলীগের সদস্য পদ নয়, সংগঠন থেকেও বহিস্কার করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...