বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারি, ২০২২

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার একটি পার্কে সাধারণ সভা ও পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।

বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ দিদারুল আলম সুমনের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি ও স্বপ্না মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী প্রিয়তোষ রায় মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝর্ণা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী হাজ্বী মহসিন আলী, কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন, জোবেদা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ওমর ফারুক বাবলু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আনোয়ারা মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ ইউসুফ, মদিনা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী নুরুল করিম রুবেল।

আলোচনা শেষে সমিতির উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে নিউ সুলতানা ফার্মেসীর মহিউদ্দিন পেয়ারকে সভাপতি, জোবেদা ফার্মেসীর ওমর ফারুক বাবলুকে সাধারণ সম্পাদক ও মিনা ফার্মার তাপস কান্তি চৌধুরীকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। অনুষ্ঠানে
‌
‌ র‌্যাপেল ড্র এর আয়োজন করে ১৫ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের স্পন্সর হিসেবে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সমিতির সকল সদস্যদেরকে একটা করে মাস্ক ও দেওয়াল ঘড়ি ও ঝর্ণা ফার্মেসীর সৌজন্যে স্বত্ত্বাধিকারী হাজ্বী মহসিন আলীর পক্ষ থেকে উপহার স্বরূপ একটা করে স্যুয়েরটার প্রদান করা হয়।