শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাট গ্রীণ টাওয়ারে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র খ্যাত বারইয়ারহাট পৌর বাজারে এনআরবিসি ব্যাংকের শাখা শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বারইয়ারহাট গ্রীণ টাওয়ারের ২য় তলায় ব্যাংকের এই শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ব্যাংকের এভিপি ও ফেনী শাখা প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করিমের সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন মুসফিকুর রহমান আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

প্রধান অতিথির বক্তব্যে রুহেল বলেন, বারইয়ারহাট পৌরসভা উত্তর চট্টগ্রামের অন্যতম একটি বাজার। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, রামগড় স্থলবন্দরকে কেন্দ্র করে বারইয়ারহাটে ব্যবসার পরিধি ক্রমান্বয়ে বাড়বে। সেক্ষেত্রে এনআরবিসি আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় অসামান্য অবদান রাখবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান,করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, গ্রীণ টাওয়ারের এমডি আলহাজ¦ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন এনআরবিসি বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক সাফায়েত হোসেন প্রমুখ ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...