সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বারইয়ারহাট থেকে ইয়াবা সহ গ্রেফতার হওয়া পুলিশ কর্মকর্তার ১৫ বছরের কারাদন্ড

প্রকাশিত :

spot_img

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বারইয়ারহাট থেকে ইয়াবাসহ গ্রেফতার হওয়া এক পুলিশ কর্মকর্তা আবুল বাশারকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আবুল বাশার আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একই রায়ে আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি আবুল বাশার কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন বৈশের কোর্ট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ আগস্ট সকালে চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাস স্ট্যান্ডে রবিউল আউয়াল ট্রেডার্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব সদস্যরা এক মোটরসাইকেল আরোহীকে থামান। তল্লাশিকালে মোটরসাইকেলের পেছনে থাকা একটি সবুজ রঙয়ের ব্যাগে ১৫৯টি নীল রঙয়ের পলিপ্যাকের ভেতর প্রতিটিতে ২০০ পিস করে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

তখন আবুল বাশার নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দাবি করেন। ইয়াবা উদ্ধারের এই ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেন। আবুল বাশার এএসআই হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...