বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মহাসড়কে ডাকাতির কবলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির কবলে পড়েছেন চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা। এসময় ডাকাতরা তাদের কুপিয়ে নগদ টাকা, মোবাইলফোন ও এটিএম কার্ড নিয়ে যায়।

এ ঘটনায় শনিবার (১ অক্টোবর) রাতে ওসি বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করেছেন।

এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত ওসি আলমগীর ও গাড়িচালক ইয়াছিন বাদশা চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার ভোরের দিকে চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকারে ঢাকা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মেঘনা টোলপ্লাজা এলাকায় টোল দিতে গাড়ি থামান। এসময় তার আগে ৬-৭টি গাড়ি টোল দেওয়ার লাইনে ছিল। এতে করে সামান্য যানজটের সৃষ্টি হয়। এসময় অতর্কিতভাবে ওসিকে বহনকারী প্রাইভেটকারের চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় ডাকাতরা।

পরে তারা প্রাইভেটকারের পেছনের দরজা টেনে-হিঁচড়ে খুলে ওসি আলমগীরকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের চারটি মোবাইলফোন নিয়ে যায় তারা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তারা দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন বলেন, ডাকাতির ঘটনায় ওসির প্রতিনিধি সোনারগাঁ থানায় মামলা করেছেন। মামলাটি সোনারগাঁ থানা পুলিশ তদন্ত করবে।

রোববার (২ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...