রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাট পৌরসভার মেয়র খোকনের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনের মা ফিরোজা বেগম (৬৮) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ফিরোজা বেগম বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ড জামালপুর এলাকার ছালেক কোম্পানি প্রকাশ ছদিক কোম্পানি বাড়ির মৃত ছদিক কোম্পানির স্ত্রী।

জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ শ^াসকষ্ট জনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাদ মাগরিব নিজ এলাকায় হায়দার আলী জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে বারইয়ারহাট পৌরসভার মেয়র খোকনের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন, বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির সভাপতি সোনা মিয়া সওদাগর, সাধারণ সম্পাদক শেখ সেলিম, ব্যবস্থাপক হাজ¦ী মহসিন আলী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু,নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহাম্মেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...