রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাট পৌরসভায় ৫৯ কোটি ৭২ লক্ষ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
বারইয়ারহাট পৌরসভার ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে পৌরসভা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মেয়র মো. রেজাউল করিম খোকন।

বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১০ কোটি ৩৭ লক্ষ টাকা, উন্নয়ন অনুদান ৪৬ কোটি টাকা, মূলধন হিসাব ১ কোটি ৪ লক্ষ টাকা, প্রারম্ভিক জের ২ কোটি ৩১ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকা। সর্বমোট আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকা। ব্যয়ের খাতে ধরা হয়েছে রাজস্ব ব্যয় ১১ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৯৬ লক্ষ টাকা, মূলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লক্ষ ৫০ হাজার টাকার, সমাপনী জের ধরা হয়েছে ১ কোটি ৩০ লক্ষ ৬১ হাজার ৩’শ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্যকালে পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন জানান, ঘোষিত বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে ড্রেনেজ, বাস টার্মিনাল, ময়লা আবর্জনার জন্যে ডাম্পিংসহ বেশ কয়েকটি প্রকল্প। এছাড়া মিরসরাইয়ের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে পৌরসভায় একটি আধুনিক পৌর অডিটোরিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে মেয়র উল্লেখ করেন।
মঙ্গলবার বারইয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব সমর কান্তি চাকমা, সহকারী প্রকৌশলী সমর মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মুলকুতের রহমানসহ পৌরসভার ৯ ওয়ার্ড ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...