নিজস্ব প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি মানুষ, অসহায় ও দুস্থদের মাঝে ২য় বার ইফতার সামগ্রী বিতরণ করেছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পরামর্শে ও পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সার্বিক তত্ত্বাবধানে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, বিভিন্ন ওয়াের্ডর সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন।

পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মহামারি করোনাভাইরাসের প্রভাবে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের চলতে অনেক কষ্ট হচ্ছে। তাই কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য পৌছে দিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। এর আগেও পৌরসভা বিএনিপর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।




