শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাট শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আধুনিক, দৃষ্টিনন্দন ও রুচিসম্মত কারুকাজ সম্বলিত উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাটে শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর সুপার মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে রেষ্টুরেন্টের উদ্বোধন করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব।
শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের পরিচালক মুহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে খাবারের মান ও ইনসাফ সম্পর্কিত ধর্মীয় আলোচনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। পরামর্শ মূলক বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। আরো বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক সালাহ উদ্দিন চৌধুরী ও স্যোশাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক এ এসএম ওয়াকার উদ্দিন ভিপি প্রমুখ।

খোঁজ নিয়ে জানা গেছে, ৪২ বছর আগে বারইয়ারহাটে শাহ আমানত হোটেল ও রেস্টুরেন্টের যাত্রা শুরু করে মরহুম আবু আহম্মদ। দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে হোটেল পরিচালনা করে আসছেন উনার সন্তানেরা। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে, নিত্যনতুন আইটেম নিয়ে রুচিসম্মত ভিআইপি নামে আরেকটি রেস্টুরেন্ট এর যাত্রা শুরু হয়েছে।

শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের পরিচালক আলমগীর হোসেন বলেন, মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাটে ভোক্তাদের সার্বিক দিক বিবেচনা করে এই রেষ্টুরেন্ট চালু করা হয়েছে। যেখানে একসাথে শতাধিক লোকের খাবার পরিবেশন করা যাবে। প্রায় শত রকমের আইটেম থাকবে, যেকোন সামাজিক অনুষ্ঠান বিশেষ করে পর্দ, বিয়ে, আকিকা, জন্মদিন পালন, সিম্পোজিয়াম, সেমিনারের সু-ব্যবস্থা রয়েছে। চাইনিজ, থাই, কন্টিনেন্টাল, ফাস্টফুড ব্যবস্থা ছাড়াও যাবতীয় জুস আইটেম থাকবে এবং শিশুদের জন্য রয়েছে কিডস জোন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...