মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিপর্যস্ত ভারত, লাশ ছিঁড়ে খাচ্ছে কুকুর

প্রকাশিত :

spot_img

 

করোনা মহামারীতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লিকে এখন মৃত্যুপুরী বললেও আর প্রকৃত চিত্রটা বোঝানো যাবে না। শ্মশানের দরজায় দরজায় ঘুরে জায়গা না পেয়ে কেবল বরফ চাপা দিয়ে ৪৮ ঘণ্টাও বাড়িতে লাশ রেখে দিচ্ছেন অনেকে।

এরমধ্যে দিল্লির রাস্তায় দেখা মিলল মর্মান্তিক এক দৃশ্যের। শ্মশানে সৎকারের অপেক্ষায় রাস্তায় লাইনে থাকা একটি লাশ ছিঁড়ে খাচ্ছে কুকুর। গত রোববার ঘটনাটি ঘটেছে দিল্লির গাজিয়াবাদের হিন্দোন শ্মশান ঘাটের সামনে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, হতভাগ্য ওই ব্যক্তি দিল্লির গাজিয়াবাদ জেলার জজ আদালতে চাকরি করতেন। গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। পরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫১ বছর বয়সী ওই ব্যক্তি।

এদিকে লাশ কুকুরের কামড়ানোর ওই ছবি এবং সংবাদ গণমাধ্যমসহ প্রকাশ্যে আসায় বিব্রতকর অবস্থায় পড়েছে দিল্লি সরকার।
সূত্র : দ্যা হিন্দু

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...