রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ কোটি ছুঁই ছুঁই

প্রকাশিত :

spot_img

 

করোনাভাইরাস মহামারীতে কাবু বিশ্ববাসী। দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার ছোবল। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। আক্রান্ত সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মহামারী করোনায় এরই মধ্যে বিশ্বে আক্রান্ত সংখ্যা ১৬ কোটি ছুঁই ছুঁই করছে। আর করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ ১৭ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে মারা গেছে আরো ১০ হাজার ৫৮৬ জন। এ সময় করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ৯৬ জন।

এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৪৯২ জনের। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৬০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৮৬৪ জন।

সবচেয়ে বিপর্যস্ত ১০ দেশ
করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৩০৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ১৭৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন, মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৫০ হাজার ২৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এ পর্যন্ত করোনায় এক কোটি ৫২ লাখ ১৪ হাজার ৩০ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ২৩ হাজার ৪৩৬ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৮০ হাজার ৩৭৯ জন। ভাইরাসটিতে মারা গেছে এক লাখ ছয় হাজার ৬৮৪ জন।

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৫০ লাখ ৪৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ৩১১ জন।

এ দিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, ব্রিটেন সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম ও জার্মানি ১০ম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...