বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিশ্ব খাদ্য কর্মসূচি পেলো শান্তিতে নোবেল

প্রকাশিত :

spot_img

শান্তিতে নোবেল পুরস্কার দেয়া পেয়েছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংঘাত চলমান অঞ্চলগুলোতে মানুষের খাদ্য নিশ্চিতে অবদান রাখায় সংস্থাটিতে এ পুরস্কার দেয়া হয়েছে। এ পুরস্কার দেয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়ের নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে।
ডব্লিউএফপি বিশ্বজুড়ে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের অধীনে এটি বিশ্বের যেখানে যুদ্ধ বা অস্থিরতার কারণে মানুষ খাদ্যঝুকিতে পরে সেখানে কার্যক্রম চালু করে। এর সদরদপ্তর অবস্থিত ইতালির রাজধানী রোমে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর বিশ্বজুড়ে অন্তত ৮৮টি দেশে প্রায় ৯৭ মিলিয়ন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএফপিকে নোবেল প্রদানের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন নওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারওম্যান বেরিত রেইজ-আন্ডারসন। এতে তিনি বলেন, যে কোনো কিছুর থেকেই আন্তর্জাতিক সহমর্মিতা এবং সংহতি বেশি গুরুত্বপূর্ন। ডব্লিউএফপি পুরস্কার থেকে পাবে মোট ১.১ মিলিয়ন ডলার বা ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার। আগামী ১০ই ডিসেম্বর অসলো থেকে এই অর্থ প্রদান করা হবে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ডব্লিউএফপির ৮০টিরও বেশি শাখা আছে। এগুলোর মাধ্যমে এই সংস্থা এমন সব মানুষকে সাহায্য করে, যারা নিজেদের ও পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উৎপাদন কিংবা আহরণ করতে অক্ষম। ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার পান ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবি আহমেদ। দুই দশক ধরে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে চলা যুদ্ধের অবসান ও দেশটির মধ্যে জাতিগত সংঘাত নিরসনের ইথিওপিয়ার আমূল সংস্করের কারিগর হিসেবে তাকে শান্তিতে নোবেল দেয়া হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...