মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্ব স্বাভাবিক হবে ২০২২ সালে, বিল গেটসের আশা

প্রকাশিত :

spot_img

 

আগামী বছর অর্থাৎ ২০২২ সালেই বিশ্ব স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন বিল গেটস। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পোল্যান্ডের স্থানীয় দৈনিক গ্যাজেটা উইবোরকজা এবং টেলিভিশন চ্যানেল টিভিএস২৪-কে দেয়া সাক্ষাতকারে তিনি এই আশার বাণী শোনান।

তিনি বিশ্ব স্বাভাবিক হওয়ার এই আশা দেখছেন করোনা টিকা আবিস্কার এবং প্রয়োগ শুরু হওয়ার কারণে। বিল গেইটস টিকা আবিস্কারকে মহামারী সময়ে একমাত্র সুখবর উল্লেখ করে বলেছেন, এই মহামারী অবিশ্বাস্য রকমের এক ট্র্যাজেডি। আমি মনেকরি, ২০২২ সালের শেষ নাগাদ বিশ্ব পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরবে।

বিল গেটস বৃহৎ এক ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক, বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা । ২০১৪ সালে মাইক্রোসফটের চেয়ারম্যানের পদ থেকে সরে যান তিনি। জনকল্যাণকর কাজের মাধ্যমে বিশ্ব ও সমাজে ব্যাপক প্রভাব ফেলছেন নিজের প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে।

বিশ্বের দারিদ্রপীড়িত দেশগুলোতে স্বল্পমূল্যে ভ্যাকসিন পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন জোট গাভির বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও অর্থ সহায়তা দিয়েছে বিল গেটসের এই ফাউন্ডেশন। এই জোটের মাধ্যমে দারিদ্রপীড়িত দেশগুলোতে ২০০ কোটি ডোন ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র : রয়টার্স

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...