বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ : এসআই কারাগারে

প্রকাশিত :

spot_img

 

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব খান বাপ্পিকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শুক্রবার ওই এসআইকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় শেরে বাংলানগর থানায় দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

পুলিশ জানিয়েছে, এসআই বাপ্পির বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এক তরুনী বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগ এনে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত আব্দুর রকিব খান বাপ্পি মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।

এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, মামলা নথিভুক্ত হওয়ার পর ধর্ষণের আলামত পরীক্ষা ও সংগ্রহের জন্য ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছি। তদন্তের স্বার্থে অভিযুক্ত বাপ্পিকে আটক করা হয়েছে। সূত্র : বাসস।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...