শনিবার, ২৫ জুলাই ২০২৬

বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবুল বশরের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আবুল বশর (৭৩)ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (১২ নভেম্বর) বাদে আসর উপজেলার বামনসুন্দর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে গার্ড অব অনার প্রদান করার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাহাদাত হোসেন মনছুর, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কবির আহম্মদ, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, মুক্তিযোদ্ধা মাস্টার রফিকুজ্জামান, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ। জানাযায় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ি, পেশাজীবি ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, বামনসুন্দর বাজার পরিচালনা কমিটি, মেসার্স হাজ্বী নুরুল ইসলাম ডিলারের স্বত্বাধিকারী তাজ উদ্দিন মিলন, কনফিডেন্স সিমেন্ট সহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। জীবদ্দশায় তিনি বামনসুন্দর দারোগাহাট বাজার কমিটির সভাপতি, বামনসুন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, হাজ্বী আবুল বশর জামে মসজিদের প্রতিষ্ঠাতা, উম্মে হাওয়া নূরানী মাদরাসার প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...