শনিবার, ২৫ জুলাই ২০২৬

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জোরারগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ মতবিনিময় সভা করেছে। সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের গোলকানন্দ বৌদ্ধ বিহারে আয়োজিত মতবিনিময় সভায় জোরারগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি প্রসার কান্তি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জে.বি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, জোরারগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল চন্দ্র বড়ুয়া, ইউপি সদস্য জবা বড়ুয়া, ইউপি সদস্য শামসুল আলম মিয়ন, খ্রিস্টান সম্প্রদায় নেতা বাদল দাশ, জোরারগঞ্জ গোলকানন্দ বৌদ্ধ বিহারের সভাপতি বাবুল বড়ুয়া প্রমুখ।
মতবিনিময় সভায় জোরারগঞ্জ এলাকায় বসবাসরত ৩৫টি বৌদ্ধ ও ১৭টি খ্রিস্টান পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে ওসি ইফতেখার হাসান বলেন, আগামী ১৮ মে সুন্দর ও সুশৃঙ্খলভাবে বৌদ্ধ পূর্ণিমা পালনের লক্ষ্যে থানা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে। বর্হিবিশ্বে বিভিন্ন সম্প্রদায়ের উপসনালয়ে হামলার ঘটনা ঘটছে, এতে আপনারা ভয় পাওয়ার কিছু নেই। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। আলোচনা ও মত বিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার সার্থে বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায় অধ্যষিত এলাকায় পুলিশী টহল জোরদার করা সহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...