শনিবার, ২৫ জুলাই ২০২৬

বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ ) সন্ধ্যায় আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ১ মার্চ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

মাদরাসা সুপার মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি সুপার জহিরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মন্নান সওদাগর, মাদরাসা শিক্ষক জাহেদুল আলম, মাওলানা হায়দার আলী, জহিরুল ইসলাম, হেফ্জ ও এতিম খানার বিভাগীয় অবিভাবক সদস্য ফরিদ উদ্দিন, হাবিব উল্লাহ ভূঁইয়া, মো. মহসিন, রবিউল হোসেন, নুর উদ্দিন, মোহাম্মদ শিপন প্রমুখ।

মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এবারও দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষার্থীরা, দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, মুরগির লড়াই চকলেট খেলা, আবৃত্তি, কৌতুক অভিনয়, হামদ-নাত সহ ১০৯ টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৩৯৯ জন শিক্ষার্থীকে ওয়ান ব্যাংক বড়তাকিয়া এজেন্ট শাখার সৌজন্যে পুরস্কৃত করা হয়।

 

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...