শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বড়লোক হওয়ার নেশায় মোবাইল চুরি, অবশেষে পুলিশের কব্জায়

প্রকাশিত :

spot_img

 

খাগড়াছড়ি জেলার বাসিন্দা মোবাইল মেকানিক মো. আলীম (২১)। চট্টগ্রামের বন্দর থানার কলসি দিঘীরপাড় এলাকায় ছিল তার দোকান। চলতি বছরের করোনায় কঠোর লকডাউনে মন্দা যায় তার ব্যবসা। বকেয়া জমে যায় বেশ কয়েক মাসের দোকান ভাড়া। ব্যবসায় মন্দা ও ভাড়ার টাকা পরিশোধ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।

ব্যবসা থাকাকালীন আগে থেকে পরিচয় ছিল আরেক সহযোগী ফিরোজের (৪২) সঙ্গে। প্রথমে তারা দুইজন অল্পদামে মোবাইল কিনে তা বেশিদামে বিক্রি করতেন। মোবাইল মেকানিক থেকে হয়ে যান মোবাইল ব্যবসায়ী। এর মধ্যে তাড়াতাড়ি বড়লোক হওয়ার নেশা পেয়ে বসে তাদের। জড়িয়ে পড়েন মোবাইল চুরিতে। শেষ পর্যন্ত ধরা পড়েন পতেঙ্গা এলাকায় একটি দোকান থেকে ৩৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল চুরির মামলায়।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার করা হয় আলীমকে। মামলার অপর আসামি ফিরোজ পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মো. আলীম খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার চরপাড়া খালের পাড় রশিদ মিয়ার বাড়ির আব্দুর রশিদের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে পতেঙ্গা থানার মকবুল হাউজিং সোসাইটির এলাকার বাসিন্দা জনৈক জাকারিয়া দোকানের চালের টিন কেটে ৩৭টি মোবাইল চুরি করে নিয়ে যায় আলীম ও তার সহযোগী ফিরোজ। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা চেক করে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

চুরির ঘটনায় দোকান মালিক বাদি হয়ে একটি মামলা দায়ের করেন পতেঙ্গা থানায়। এ মামলায় তাদের বিরুদ্ধে ৪৫৭ ও ৩৮০ ধারা অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, ‘আসামি আলীমকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় পলাতক আসামি ফিরোজকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...