বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে হত্যা মামলা সহ একাধিক মামলার পলাতক আসামী হাসান হাবীব প্রকাশ বড় রনিকে (৩৫) গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ ভূমি অফিসের সামনের সড়ক থেকে গ্রেফতার করা হয়। আটককৃত রনি ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়ির মুক্তিযোদ্ধা আলী আকবরের ছেলে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: কাইয়ূম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান পিপিএম জানান, রনি দীর্ঘ দিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যাসহ ও একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াহেদপুরের ছোট কমলদহ এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয় বলেও জনান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...