রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ভারতে ফের এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৪ হাজার প্রায়

প্রকাশিত :

spot_img

 

ভারতে করোনার সংক্রমণ কোনোভাগে লাগাম টানা যাচ্ছে না। চলতি সপ্তাহের শুরুতে তিন দিন আক্রান্তের সংখ্যা একটু কম দেখা যায়। কিন্তু এরপর ফের আগের গতিতে ফেরে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে ফের এক দিনে চার লাখের বেশি ও সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগী শনাক্ত হয় দেশটিতে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে আরো ভয়ঙ্কর দৃশ্য উঠে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে চার লাখ ১৪ হাজারের বেশি নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংখ্যক। তা ছাড়া এনিয়ে তৃতীয়বার প্রতিবেশী দেশটিতে দৈনিক আক্রান্ত চার লাখের সীমা অতিক্রম করলো।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে চার লাখ ১৪ হাজার ১৮৮ জন। যা এক দিনে আক্রান্তের হিসাবে সর্বোচ্চ। শুধু ভারতেই নয়, এটি বিশ্ব রেকর্ডও বটে। এনিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো দুই কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। এর আগের দিন ভারতে করোনায় আক্রান্ত বা কোভিড রোগী শনাক্ত হয় চার লাখ ১২ হাজার ২৬২ জন। বৃহস্পতিবার পর্যন্ত এক দিনে আক্রান্তের হিসাবে এটিও ছিল ভারতে ও বিশ্বে সর্বোচ্চ রেকর্ড।

এ দিকে বৃহস্পতিবার এক দিনে করোনায় মৃত্যু হয় তিন হাজার ৯৮০ জন। শুক্রবার এই সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ৯১৫ জন। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে নরেন্দ্র মোদির দেশে মোট প্রাণ দুই লাখ ৩৪ হাজার ৮৩ জনের। মোট মৃত্যুর সংখ্যায় মেক্সিকোকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত। আর আক্রান্তের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রে পেছনে আছে এশিয়া মহাদেশের সবচেয়ে বিপর্যস্ত দেশটি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থায় ভারত। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাসপাতালগুলোতে শয্যা খালি নেই। অক্সিজেনের অভাবে হাহাকার চলছে পুরো ভারতজুড়ে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ। রাস্তায় পড়ে থাকছে লাশ। এত লাশ দাফন বা সৎকার করাও অসম্ভব হয়ে পড়ছে। সবমিলিয়ে ভারত এক ভয়ঙ্কর মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। এরই মধ্যে দেশটির বড় বড় ধনী ব্যক্তিরা জীবন বাঁচাতে যে যেভাবে পেরেছেন ভারত ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। ভারত তার ইতিহাসে এত বড় বিপর্যয়ের মুখে আর কখনোই পড়েনি। কিন্তু বর্তমান পরিস্থিতি এতই নাজুক যে এ থেকে উত্তরণের পথও এ মুহূর্তে নিশ্চিত করে কেউ বলতে পারছে না।

যদিও এ পরিস্থিতিতেই দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি চলছে। শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৫৯ হাজার ৭১৯ জনকে টিকা দেয়া হয়েছে। এনিয়ে দেশটিতে মোট ১৬ কোটি ৪৯ লাখের কিছু বেশি মানুষ টিকার ডোজ পেয়েছে। তবে টিকাদানের গতি যে যথেষ্টই স্লো তা স্বীকার করছেন দেশটির খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও। আর করোনার নতুন নতুন যে ভেরিয়ান্ট ভারতে শনাক্ত হচ্ছে তা প্রতিরোধে এ পর্যন্ত আবিষ্কৃত টিকা পুরোপুরি কার্যকর নয় বলেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...