রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভয়াবহ অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পে ৫০০ ঘর পুড়ে ছাই

প্রকাশিত :

spot_img

 

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঘর ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শরণার্থী ক্যাম্পে এ আগুন লাগে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল নাথ।

তিনি বলেন, আগুনের তীব্রতা বেশ ভয়াবহ ছিল। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির আগেই তারা এ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

টেকনাফ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, স্থানীয় সময় বুধবার রাত ২টা ২০-২৫ মিনিটের দিকে আগুন লাগে। আর ভোর সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, একটা ঘরে যখন আগুন লেগেছে, তখন অন্যরা সবাই সেফলি (নিরাপদভাবে) বের হয়ে গেছে।

এসব ঘরে এক হাজারের বেশি মানুষ বসবাস করতো বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এরা সবাই রোহিঙ্গা শরণার্থী।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘শরণার্থী শিবিরের ঘরগুলো একটা আরেকটার গায়ে লেগে থাকার কারণে সহজেই এক ঘর থেকে আরেক ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। এই ঘরগুলো টিন, বাঁশের বেড়া আর প্লাস্টিক দিয়ে তৈরি ছিল।’

গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা বলছেন। ফায়ার সার্ভিস বলছে, সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছে।

‘তবে আগুনের এ বিষয়ে তদন্তের আগে নিশ্চিত হওয়া যাবে না। এত রাতে কারো গ্যাস সিলিন্ডার জ্বালানোর কথা না,’ বলেন তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...