শনিবার, ২৫ জুলাই ২০২৬

মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ, নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় আবুতোরাব বাজারে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক গনপূর্ত মন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা উজ্জীবিত। তাদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। নেতা-নেত্রী ও প্রার্থীদের ছবি সংম্বলিত পোষ্টার, পেষ্টুন, ব্যনার, তোরণে ছেয়ে গেছে পুরো আবুতোরাব বাজারের অলিগলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোায়ার বাহার চৌধুরী।


উদ্বোধক থাকবেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। আরো উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। সম্মেলন সফল করতে ও যথা সময়ে সম্মেলন স্থলে উপস্থিত হওয়ার জন্য সকল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এদিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল ও সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত হতে পারেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...