সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মহাসড়কে ডাকাতির সাথে জড়িত একজন আটক, ডলার উদ্ধার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ডাকাতির সাথে জড়িত মোঃ মমিন (৩২) নামে এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২শত ইউএস ডলার উদ্ধার করা হয়। মমিন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পূর্ব মসজিদিয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র। শুক্রবার দিবাগর রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভূইয়া পাড়া থেকে তাকে আটক করা হয়।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, গত ২৬ ফেব্রæয়ারি রাত সাড়ে ১০ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজতালুক নামক স্থানে একটি প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটে। এসময় সংঘবদ্ধ ডাকাত দল ওই প্রাইভেট কারে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ৩শত ইউএস ডলার, একটি রাডো ঘড়ি ও ৮টি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার পর প্রাইভেট কার চালক জসিম শিকদার বাদি হয়ে মিরসরাই থানায় একটি ডাকাতি মামলা করে। গত ১ মার্চ দিবাগত রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত মমিনকে আটক করে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদে মমিন ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের একটি সিন্ডিকেট নেশার টাকার যোগান দিতে ডাকাতি করে বলে পুলিশকে জানায়। সে শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ডাকাতির কথা স্বীকার করেছে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...