শনিবার, ২৫ জুলাই ২০২৬

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে একই পরিবারের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বাড়ির পাশে জাল নিয়ে হাওরে মাছ ধরতে গিয়ে পাশে খালের মধ্যে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশুর নাম রাহিমা বেগম (৫) ও তার আপন ছোট বোন মুছলিমা বেগম (৪)। তারা জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকৎখাঁ গ্রামের আমপাড়া হাটির মো: সুরুজ আলীর মেয়ে।

খবর পেয়ে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে খাল থেকে দুটি শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে এলে গ্রাম্য ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশু সন্তান হারিয়ে মা-বাবা পাগলের মতো কাঁদছে আর জ্ঞান হারাচ্ছে। একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে গ্রামে শোক বিরাজ করছে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...