রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসা ছাত্রী নুসরাতের খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মিরসরাইয়ে মনববন্ধন

প্রকাশিত :

spot_img



মিরসরাই প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাদ্রসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সাথে জড়িত খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মিরসরাইয়ে মানবন্ধন ও মিছিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর খোঁজে’। সোমবার (১৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আলোর খোঁজে সংগঠনের প্রধান উপদেষ্টা মাষ্টার এম গিয়াস উদ্দিন, উপদেষ্টা সাংবাদিক এম মাঈন উদ্দিন, মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মোঃ নুর উদ্দিন, মিরসরাই বই ঘর এর স্বত্ত¡াধিকারী মোহাম্মদ পিটু, আলোর খোঁজে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম হৃদয়, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম সাকিল, ফেনী পলিটেকনিক্যাল এর শিক্ষার্থী তৌহিদুল ইসলাম নিশান। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।


উল্লেখ্য, নুসরাত গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। গত ৬ এপ্রিল দুষ্কৃতিকারীরা তার গায়ে আগুন ধরিয়ে দিলে সে মারাত্মক দগ্ধ হয়েছিল।


নুসরাত গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। এর পর এইচএসসি সমমানের আলিম পরীক্ষা দিতে নুসরাত মাদ্রাসায় গেলে গত ৬ এপ্রিল তার গায়ে আগুন দিয়ে চরম প্রতিশোধ নেয়া হয়। মুখোশ পরা তরুণদের একটি গ্রুপ তাকে হত্যার উদ্দেশ্যে ছাদে ডেকে নিয়ে যায় এবং তার গায়ে আগুন ধরিয়ে দেয়।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...