শনিবার, ২৫ জুলাই ২০২৬

মায়ানী আ’লীগের একক সভাপতি প্রার্থী কবির নিজামী, সম্পাদক পদে লড়ছেন ২জন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় শুরু হয়েছে আওয়ামীলীগের আসন্ন কাউন্সিল আমেজ। ইতোমধ্যে শেষও হয়েছে ওয়ার্ড পর্যায়ের কাউন্সিল। তবে জমে উঠেছে মায়ানী ইউনিয়ন আওয়ামিলীগের কাউন্সিল আমেজ। ইউনিয়নজুড়ে শোভা পাচ্ছে নানান প্রচারণায়। প্রচার চলছে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তারই অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন মায়ানীতে চলছে প্রচার প্রচারণা।

সভাপতি প্রার্থী হিসেবে আবারও বর্তমান সভাপতি কবির আহম্মদ নিজামীর নাম শোনা গেলেও প্রতিদন্ধি এখনও পর্যন্ত কাউকে দেখা যায়নি। সেক্ষত্রে তিনি আবারও বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হবেন বলে ধারনা করা যাচ্ছে।

সাধারন সম্পাদক প্রাথী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান সাংগঠনিক সম্পাদক হাজ্বী মো. মামুনুর রশীদ এবং সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন।

কবির আহম্মদ নিজামী বর্তমানে মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ১৯৮৫ সালে আবুতোরাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। নিজামপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ছাত্র জীবনে ছাত্রলীগের একনিষ্ট কর্মী ছিলেন। ১৯৯৭ সালে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এরপর সভাপতি নির্বাচিত হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের অদ্যাবধি দায়ীত্বে আছেন। মায়নী ইউনিয়ন পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান (চলমান)। চট্টগ্রাম উত্তর জেলা চেয়ারম্যান সমিতির সিনিয়র সদস্য। মিরসরাই উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক।

হাজ্বী মানুনুর রশীদ বলেন, ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম। এরশাদ বিরোধী আন্দোলন এবং তার পরবর্তী ৯১’র জাতীয় নির্বাচন দায়ীত্বশীল ভুমিকা পালন করেছি। তিনি নির্বাচিত হন নিজামপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। স্কুল জীবনে জড়িয়ছেন রাজনীতিতে। তিনি বলেন, গত ৫বছর সাধাীণসাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে আমি সেটা কাউকে অনুভব করতে দিইনি। টানা দুইবার মায়ানী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব পালন করছেন তিনি। মাজেদা হক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও নিজামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সোলায়মান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়ীত্ব পালন করছেন।

গিয়াস উদ্দিন আওয়ামী রাজনৈতিক হাতেখড়ি ১৯৮২ সালে স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিয়ে। ১৯৮৪ সালে স্কুল ছাত্রলীগের সভাপতি। মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।পরবর্তী সময়ে নিজামপুর সরকারি কলেজের ছাত্র সংসদের মুসলিম ধর্মীয় সম্পাদক নির্বাচিত হন। ছিলেন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। চট্টগ্রাম কর্মাস কলেজ ছাত্রলীগের ছাত্রাবাস ও ক্যাফেটেরিয়া সম্পাদক। এবং মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে বন্দর শ্রমিক লীগের দায়িত্ব পালন করছেন।

বর্তমান সভাপতি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী বলেন, আগামী ২৬শে অক্টোবর শনিবার সকাল ১০টায় আমাদের মাননীয় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়ের উপস্থিতিতে মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বাষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। মায়ানীতে সর্বমোট ২৫৫জন কাউন্সিলর আছে। ইতোমধ্যে কাউন্সিলর তালিকা প্রণয়ন হয়েছে। সম্মেলন করার জন্য সাংগঠনিক গঠনতন্ত্রে বিধান অনুযায়ী যা প্রস্তুত করা দরকার আমরা নিয়েছি। সবকিছু ঠিক থাকলে ২৬ তারিখেই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...