বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মিরসরাই আউটলেট শুভ উদ্বোধন হয়।
শনিবার (১৫জুন) সকালে মিরসরাই এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট মো: আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংক ফাইনান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মো: আবুল বাশার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার বাংলাদেশে নিম্ন আয়ের মানুষ ও গ্রামীন জনগোষ্ঠীকে ব্যাংকিং খাতের সেবার আওতায় আনার নানামুখী উদ্যোগ গ্রহন করে। যার ফলশ্রুতিতে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে একদিকে প্রান্তিক মানুষ আর্থিক সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন, অন্যদিকে আর্থিক অন্তর্ভুক্তি বিকাশের কারণে সামষ্টিক অর্থনীতিও শক্তিশালী ভিতের উপর দাঁড়াচ্ছে।

ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ফয়সাল ইসলাম ও আজম সাইফুল ইসলাম টুটুলের পরিচালনায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন হেড অব এজেন্ট ব্যাংকিং মো: নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ব্র্যাক ব্যাংকের পূর্বাঞ্চলের হেড অফ স্মল এসএম আলমগীর হোসেন, ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক চট্টগ্রাম রিজিয়ন হেড সালাউদ্দিন হাজারী, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক আজিজুল হক ভূঁইয়া, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল ও মিরসরাই পৌরসভার সাবেক মেয়র আজহারুল হক চৌধুরী নওশা মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল হেড এ.এইচ.এম মিজানুর রহমান, কুমিল্লা রিজিওনাল হেড মোহাম্মদ মনির হোসেন, ব্র্যাক ব্যাংক চট্টগ্রাম ক্লাস্টারের শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ, হাটহাজারী টেরিটরি ম্যানেজার সাইফুল ইসলাম, বারইয়ারহাট এরিয়ার বিডিএম আবদুল রাজ্জাকসহ টেরিটোরির কর্মকর্তাবৃন্দ।

পরে কেক ও ফিতা কেটে অতিথিবৃন্দ মিরসরাই এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং ব্র্যাক ব্যাংকের এজেন্ট লাইসেন্স হস্তান্তর করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...