মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সামাজিক সংগঠন আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগারের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্হানীয় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ এস এম সাহাব উদ্দীন, কাজী একরামুল হক, এডভোকেট আলা উদ্দীন, শাহনাজ সুলতানা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।



