সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ের আমবাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া গ্রামের তরুণ ছাত্র ও যুবকদের সংগঠন দক্ষিণ আমবাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূর্বর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। গত ১৬ই ডিসেম্বর দিনব্যাপী গ্রামের স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই দিন সন্ধ্যার পর বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুল হক জুনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছাবের আহমেদ নিজামী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফি উল্লাহ, ২নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ হারুন।

বক্তারা বলেন, দক্ষিণ আমবাড়িয় যুব কল্যান সংঘ মহান বিজয় দিবস উপলক্ষে যে আয়োজন করেছে তা খুবই প্রশংসার দাবী রাখে। যে সময়ে তরুণ সমাজ মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন খারাফ কাজে লিপ্ত ঠিক সে সময়ে তরুণ যুব সমাজকে উজ্জীবিত রাখছে এই সামাজিক সংগঠন। বাঙালির হারানো গৌরব ফিরে পাওয়ার এবং গুণগত পরিবর্তনের জন্য এই মুহূর্তে জাতির একমাত্র আশা ও ভরসা যুব সমাজ। এভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবহিত করতে হবে।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...