শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের ওচমানপুরে আওয়ামীলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি জেলে ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়ন আওয়ামীলীগ। রবিবার (৫ এপ্রিল) সকালে আজমপুর বাজারে অবস্থিত ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়স্থ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় ও উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ডা. মোস্তফার সার্বিক তত্ত¡াবধানে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন মুন্নার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ লিয়াকত আলী, রাহাত মোর্শেদ, মহিউদ্দিন নিজামী, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ উল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরনবী রাশেল প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, সারাবিশ্বের মহামারী এই করোনার আগ্রাসনকে রুখতে সকলের স্বাস্থ্য সচেতনতাই জরুরী ।অযথা নিজে আতংকিত হবেন না, অন্যকে আতংকিত করবেন না। সবাই সরকারের নির্দেশনাবলি মেনে চলুন । একে অপরকে সামাজিক দূরত্বের মাধ্যমে শৃংখলায় সাহায্য করুন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহ আলম বলেন, এমন দূর্যোগময় মুহুর্তে সকলেই সামর্থ অনুযায়ী যার যার এলাকার মানুষদের মানবিক সহযোগিতা করুন। তবে কেউ অবশ্যই খাবার সংগ্রহ করে মজুদ করবেন না। এখন থেকে প্রশাসন এই সকল বিষয়ে ও মনিটরিং করবে। সবাই সুস্থ্য থাকার জন্য সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহŸান ও জানান তিনি। তিনি বলেন, সাবেক ছাত্রনেতা শফিউল আলম, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ মোস্তফা ও মফিজুল হক চেয়ারম্যান এর পৃষ্টপোষকতায় ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...