মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, করেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হোসেন কামরুলের ব্যক্তিগত অর্থায়নে একটি সড়ক সংস্কার করা হয়েছে। মঙ্গলবার ( ৬ জুন) সকালে করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ অলিনগর আকবর নগর সড়কের সংস্কারের জন্য ২ গাড়ি ইট ও ১ গাড়ি বালু দেন।
সড়ক সংস্কারের কাজে সহযোগিতা করেন করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মোঃ শাকিল, মোঃ মিলন, মোঃ ফারুক, রাকিব, ইমাম ও নুরউদ্দিন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আকবর নগর সড়কের বেহাল দশা বিরাজ করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে গর্তের সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিষয়টি নজরে আসলে সড়কটি সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে দেন কামরুল। এমন মহৎ কাজের জন্য এলাকাবাসী উনাকে ধন্যবাদ জানান।
এছাড়া কয়েকদিন পূর্বে মিরসরাই সদর ইউনিয়নে মাওলানা ওলী আহম্মদ নিজামপুরী (রঃ) মসজিদ ও মাজার সংলগ্ন মাঠ সম্প্রসারনের জন্য ৫৪০০ ফুট বালু ভরাট করে দেন কামরুল হোসেন।



