রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাটে কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জুন) সকালে জরুরী ত্রাণ হিসেবে ১ ও ২ নং ওয়ার্ডে (চাউলের পরিবর্তে) সরকারি নগদ অর্থ বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
এসময় এনায়েত হোসেন নয়ন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এই উপহার পাঠিয়েছেন। আমাদের প্রিয় অভিবাবক, সাবেক সফল মন্ত্রী ৭বারের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই এর আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে আপনাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। বিএনপির আমলে এধনের কোন ভাতার ব্যবস্থা ছিল না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে। তিনি আরো বলেন, এখন করোনার খুব ভয়াবহ সময় যাচ্ছে। আপনারা কেউ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। সব সময় মাস্ক ব্যবহার করবেন। ছোট শিশুদের কিছুতেই বাড়ির বাইরে যেতে দেবেন না।
উল্লেখ্য, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৩৫০ জনের মাঝে ১০০০ টাকা করে বিতরণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...