শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ৯ ওয়ার্ডে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের ত্রি-বর্সিক সম্মেলন শেষ হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ৬ নং ওয়ার্ড কয়লা থেকে শুরু হওয়া কাউন্সিলর গত ১ অক্টোবর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলের মধ্য দিয়ে শেষ হয়। কাউন্সিলগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, সদস্য আবু সাঈদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমরুল আলম, সাংগঠনিক সম্পাদক শহিদ উল্লাহ, ডা. জামাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন কিরণ, আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন, করেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হোসেন, যুবলীগ সভাপতি হেদায়েত উল্লাহ প্রমুখ। নবনির্বাচিতরা হলেন ১ নং ওয়ার্ডে সভাপতি আবদুল হাই,সাধারণ সম্পাদক আবুল কাশেম। ২ নং ওয়ার্ডে সভাপতি মোঃ জাকারিয়া,সাধারণ সম্পাদক তাইফ উদ্দিন। ৩ নং ওয়ার্ডে সভাপতি আরবের রহমান মিয়া, সাধারণ সম্পাদক ফরিদের রহমান। ৪ নং ওয়ার্ডে সভাপতি বেলাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক জহিরুল হক কোম্পানী। ৫ নং ওয়ার্ডে সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। ৬ নং ওয়ার্ডে সভাপতি মহিউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী। ৭ নং ওয়ার্ডে সভাপতি সফি আহাম্মদ মেম্বার, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পিন্টু। ৮ নং ওয়ার্ডে সভাপতি মোজাম্মেল হোসেন (মিরু), সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন মেম্বার। ৯ নং ওয়ার্ডে সভাপতি নুরেরজ্জামান পাটোয়ারি ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব।
ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ের করেরহাটে আওয়ামীলীগের ওয়ার্ড কাউন্সিলের বক্তব্য রাখছেন চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...