মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ৫ জানুয়ারি, ২০২০

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) চেয়ারম্যান কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ বাবু, সাবেক সদস্য সোহেল প্রমুখ।