মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন পরিষদে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
সমাবেশের উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রিপন কুমার দে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ সহ প্রমুখ নেতৃবৃন্দ।



