শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাট বিটে চোরাই কাঠসহ পিকআপ আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পাচারের সময় পিকআপ সহ ২৪০ ঘনফুট চোরাই কাঠ আটক করেছেন করেরহাট বিট-কাম স্টেশনের কর্মকর্তারা। মঙ্গলবার দিবাগত রাতে রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার ভাঙ্গা টাওয়ার নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব কাঠ আটক করা হয়। আটকের পর তল্লাসী করে কোন বৈধ পাশ পাওয়া যায়নি। চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ এর সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান নির্দেশে, রেঞ্জ কর্মকর্তা জসীম উদ্দীন এলাহী ও স্টেশন কর্মকর্তা মোঃ ময়েন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই কাঠ ও পিকআপ জব্দ করা হয়।

স্টেশন কর্মকর্তা মোঃ ময়েন উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে টহল দেয়ার সময় রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার ভাঙ্গা টাওয়ার নামক স্থানে অভিযান চালিয়ে কাঠ বোঝায় একটি পিকআপ (নং ঢাকা মেট্রো ন ১১-২৫১৮) আটক করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক, চালকের সহকারি পালিয়ে যায়। এরপর পিকআপে থাকা ২৪০ ঘটফুট জ্বালানী কাঠ জব্দ করে মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...