শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটির অনুমোদন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ৩ নং জোরারহঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির উপজেলা শাখা। শনিবার ( ২০ জুন) সকালে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা কমিটি ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

এর আগে জোরারগঞ্জ মহিলা কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য কাউন্সিলে সভাপতি পদে শ্যামল দেওয়ানজী ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম মাষ্টার নির্বাচিত হয়েছিলেন।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার জানান, শনিবার মিরসরাই উপজেলা আওয়ামী লীগের এক সভায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে দলীয় কর্মকান্ডে নতুন উদ্যোমের সূচনা হবে ।

কমিটির অনুমোদন দেওয়ায় মিরসরাইয়ের গনমানুষের নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অন্যতম রুপকার মিরসরাই’র আগামীর কর্ণধার আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল সহ মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জোরারগঞ্জ ইউনিয়ন কমিটি ঐক্যবদ্ধ। জোরারগঞ্জ ইউনিয়ন কমিটি অনুমোদনের মাধ্যমে সকল নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার অনুপ্রেরণা পাবে। আওয়ামী লীগের মিরসরাই উপজেলা কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমাদের রাজনৈতিক অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন অনুমোদিত এই কমিটি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...