মিরসরাই প্রতিনিধি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিধান করের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী। সমাবেশে আরো বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন পুজা কমিটির সভাপতি বাবুল সেন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম মিয়ন মেম্বার, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র নাথ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর, মহিলা ইউপি সদস্য কুমকুম রায়, সাংবাদিক রাজিব মজুমদার, বিভিন্ন পুজা মন্ডপের সদস্যদের মধ্যে মিহির দে, মিন্টু পাল, মিঠু তপাদার। সম্প্রীতি সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুজা কমিটি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশে চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়ানোর জন্য অশুভ মহল সবসময় তৎপর। জোরারগঞ্জ ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ পালনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক মাননীয় সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সকলকে নির্দেশ দিয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।



