শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রা শুরু করলো ব্যতিক্রমী “খুশবু স্কয়ার”

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এই প্রথম সম্পূর্ণ প্রাকৃতিক পণ্য নিয়ে যাত্রা শুরু করলো ইসলামিক ব্যবসা প্রতিষ্ঠান খুশবু স্কয়ার।গত ১৩ সেপ্টেম্বর রবিবার উপজেলার জোরারগঞ্জ বাজারের আল-মদিনা শপিং কমপ্লেক্সের ২য় তলায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।খুশবু স্কয়ার ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্যোগ গ্রহণ করেন ব্যতিক্রমী তরুণ উদ্যোক্তা ইনটারন্যাশানাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম।প্রতিষ্ঠানটিতে একজন মুসলমানের ইবাদতের জন্য সবধরণের প্রয়োজনীয় সামগ্রী এবং সুন্নাহ ভিত্তিক সব ধরণের পণ্য পাওয়া যাবে।তবে যে জিনিস গুলো সবচেয়ে বেশী ক্রেতা সাধারণদের আর্কষণ করেছে সেগুলো মধ্যে অন্যতম সুন্দরবনের খাঁটি মধু,কালো জিরা,কাঠের ঘানিতে ভাঙ্গা খাঁটি সরিষার তেল,আখের চিনি,ইসলামিক বই,পকেট জায়নামাজ,বর্তমান সময়ের সবচেয়ে সহজ ভাবে পড়ার জন্য মহাগ্রন্থ আল-কোরআন,তসবি,সুগন্ধি,প্রাকৃতিক ভাবে উৎপন্ন ফেসওয়াশ,স্ক্রার্ব,ইসলামিক ডিজাইন দিয়ে তৈরী টি-শার্ট,নানান ধরণের মাথার টুপি সহ আরো বিভিন্ন ধরণের পণ্য।

প্রতিষ্ঠানটির কর্ণধার শরিফুল ইসলাম বলেন,সুন্নাহ ভিত্তিক জীবন যাপন কে সহজতর এবং ছড়িয়ে দিতে আমি এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।এখানে ইসলামিক বই সহ সুন্নাহ ভিত্তিক সব ধরণের পণ্য পাওয়া যাবে।

চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের ছাত্র ইমরান মাহমুদ জানান,আমাদের সমাজে আমরা নানান ধরণের উদ্যোক্তা ইতিমধ্যে ওঠে আসছে।তবে তাদের তরুণ উদ্যোক্তা শরিফ একটু ব্যতিক্রমী।সে সম্পূর্ণ সৃজনশীলতার পরিচয় দিয়ে তার এই প্রতিষ্ঠানটি সাজিয়েছে।এমন প্রতিষ্ঠানগুলো সবস্থানে প্রয়োজন তাহলে তরুণ প্রজন্ম উৎসাহ পাবে এবং পথভ্রষ্ট হওয়ার সুযোগ কম থাকবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...