রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের ঝুলনপোল বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
মিরসরাই উপজেলার ঝুলনপোল বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ওই বাজারের হাজী কামাল উদ্দিন মার্কেটের ২য় তলায় ফিতা কেটে উদ্বোধন করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর সিইও মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ নাইয়ার আজম।
ব্যাংক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের মিরসরাই শাখা প্রধান মুহাম্মদ লুৎফুল্লাহিল মাজিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক নুরুল আবছার, ঝুলনপোল বেনিমাধব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার নিজামী, সাবেক শিক্ষক নুরুল মোস্তফা, আউটলেট এর স্বত্ত্বাধিকারী করিম এন্ড ব্রাদার্সের নুরুল করিম রায়হান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে মো. নাইয়ার আজম বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় আধুনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং সেবা পৌছে দেয়ার জন্য ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। দারিদ্র দুরীকরণ করে উন্নত দেশের কাতারে উপনীত হতে এজেন্ট ব্যাংকিং সেবা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...