নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ের দুই যুবক সোনাগাজীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।ন এরা হলেন মোঃ আজিজুল হক সাহেদ (২৮) ও জিয়া উদ্দিন বাবলু (২২)। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সোনাগাজী সড়কের মতিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে সাহেদের বাড়ি বাড়ি মিরসরাইয়ের ৪ নং ধূম ইউনিয়নের নাহেরপুর এলাকায় ও বাবলুর বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর এলাকায়।

বাবলু মিরসরাই মাদ্রাসার কামিল পরীক্ষার্থী ছিলো। তার পিতার নাম মৃত বশির আহম্মদ। জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে মারা যান আজিজুল হক সাহেদ। গুরতর আহত অবস্থায় বাবলু কে প্রথমে ফেনী জেনালের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




