শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের ধুম ব্যবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে অবস্থিত ধুম ব্যবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে বারইয়ারহাট আল আমিন শপিং সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক।

সমিতির সভাপতি মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাদেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম.এ হায়দার প্রাইমারী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপু, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ ইউসুফ, সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য পুনরায় মোঃ দিদারুল আলমকে সভাপতি ও মোঃ শামসুদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। এছাড়া মোঃ আনোয়ার হোসেনকে অর্থ সম্পাদক মনোনিত করা হয়েছে। সবশেষে বিদায়ী অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাদেককে সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...