শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের নিজামপুরে দুর্ঘটনার পর আগুনে পুড়ে নিহত ৩জনের দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মঙ্গলবার সকালে মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় দুর্ঘটনার পর মাইক্রোবাসে আগুন ধরে নিহত ৩জনের দাফন সম্পন্ন হয়েছে। ওইদিন বিকলে ৫টায় কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুর রহমান (৬৫) ও তাঁর স্ত্রী বিবি কুলছুম (৫৫) ও নোয়াখালির চাটখীল উপজেলার বানসা এলাকায় মাইক্রো বাসের চালক মাহবুব আলমকে (৩০) দাফন করা হয়।

নিহত আব্দুর রহমানের প্রতিবেশী মোরশেদ আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ বাড়িতে আনার পর পুরো এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে দুবাই থেকে ফেরত ছেলে স্বপনকে আনতে যাওয়ার পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় দুর্ঘটনার পর মাইক্রোবাসে আগুন ধরে আব্দুর রহমান ও তার স্ত্রী কুলছুমা দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের দেহাবশেষ বলতে পোড়া কঙ্কালটুকুই উদ্ধার করতে পেরেছে। এ ঘটনায় দগ্ধ দুই শিশু আব্দুল মালেক রনি (১২) ও রাসেল (০৯)। সম্পর্কে তারা নিহত আব্দুর রহমানের নাতি হয়। এছাড়া ওই দূর্ঘটনায় আহত হন তার ছেলে আবুল কালাম ও ছেলের শ্যালক আবুল হাসান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...